হঠাৎ সারা দেশের বিভিন্ন জেলায় প্রশাসক বদল করছে সরকার। এবার রংপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ এনামুল আহসানকে পদায়ন করা হয়েছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদ থেকে পদোন্নতি পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ এনামুল আহসান (১৬০৬৩) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব থাকাকালীন অভিযোগ ব্যবস্থাপনা অধিশাখার পাশাপাশি সুশাসন অধিশাখায় (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন তিনি।
বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালকে জ্বালানি ও খনিজ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি গত বছরের ৯ সেপ্টেম্বর রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।