
রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে রংপুর সিটি করপোরেশনের ২ হাজার ৭৮১ জন উপকারভোগীর মাঝে এসব স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্ড বিতরণ করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, রংপুর সিটি করপোরেশন এলাকায় টিসিবি ফ্যামিলি কার্ড কর্মসূচির মোট উপকারভোগীর সংখ্যা ৯৯ হাজার ২৬৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত ৭৯ হাজার ৮৯৮ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন, যা কার্যক্রমে স্বচ্ছতা ও সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।