প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
রংপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোছা. ইসরাত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মো. এনামুল হক সোহেল, এমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য লায়ন মো. তানজেউর রহমান, গভর্নিং বডির অভিভাবক সদস্য লায়ন মো. শাহীন পারভেজ, এমজেএফ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজ শাখার শিক্ষক মো. মোস্তফা কামাল, স্কুল শাখার শিক্ষক মো. আরমান হোসেন, স্কুল শাখার কো-অর্ডিনেটর মো. আখতারুজ্জামান দুলু, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য এবং অনুষ্ঠানের আহ্বায়ক বকুল কুমার রায়।
অনুষ্ঠানে অন্যান্য লায়ন্স সদস্য, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com