ধর্ম

রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে ব্যয় করার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৫৪:০৪ প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজান মাসের প্রতিটি মুহূর্ত ইবাদতে ব্যয় করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এ আহ্বান জানান তিনি।

শায়খ আহমাদুল্লাহ ফেসবুকে লেখেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমাদান। আহলান, সাহলান শাহরু রমাদান। আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কুরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।’

তিনি আরও লেখেন, ‘মহান আল্লাহ আমাদের সবাইকে রমাদানের গুরুত্ব অনুধাবন করে একটি সার্থক রমাদান কাটাবার তওফীক দান করুন।’

প্রসঙ্গত, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আরও খবর

Sponsered content