চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৮ আগস্ট কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীর রাঙ্গুনিয়ার দোভাষী বাজারে জনসভায় আগমন উপলক্ষে শনিবার (২৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের ফাতেমা কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।
চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইলিয়াছ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বাবুল, রাঙ্গুনিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, “বর্ষীয়ান নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল। তার সুযোগ্য সন্তান হুম্মাম কাদের চৌধুরীও দীর্ঘদিন কারাভোগ করেছেন। তাদের পরিবারের এই আত্মত্যাগ বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তারা আরও বলেন, ২৮ আগস্টের জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নেতাকে বরণ করে নিতে। ইতোমধ্যে সভাকে সফল করতে নানা উপ-কমিটি গঠন করা হয়েছে এবং প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।