রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার পেয়েছেন।
গতকাল (২৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম) তার হাতে ‘চৌকস অফিসার’ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
জানা যায়, চলতি বছরের মে মাসে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার ও জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন।
ওসি শিফাতুল মাজদার বলেন, “এ সম্মান শুধু আমার একার নয়, এটি রাঙ্গুনিয়া থানার সকল সহকর্মীর একাগ্রতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।