রাজধানীর জুরাইনে ‘মাদক কারবারির’ গুলিতে পাপ্পু শেখ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তিনি গুলিবিদ্ধ হন।
পাপ্পু মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের মন্টু শেখের ছেলে পাপ্পু। বর্তমানে জুরাইন মিষ্টির গলিতে পরিবার নিয়ে থাকতেন তিনি। পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন পাপ্পু।
নিহতের ছোট ভাই হৃদয় শেখ জানিয়েছেন, জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে মাদক কারবারি বাপ্পা তার লোকজন তার ভাই পাপ্পুকে গুলি করেছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টায় মৃত ঘোষণা করেন। গুলি তার পেটেসহ দুই স্থানে গুলিবিদ্ধ হয়।
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী বলেছেন, ‘সন্ধ্যা দিকে কে বা কারা আমার স্বামীকে ফোনে দিয়েছিল। পরে তিনি বাসা থেকে বের হয়ে যান তার স্বামী। পরে শুনি তাকে গুলি করা হয়েছে। হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। ’
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) দেব কুমার বলেছেন, ‘আমি সংবাদ শুনে হাসপাতালে এসেছি। বিষয়টি তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।