প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ৭:০০:৪১ প্রিন্ট সংস্করণ
রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা টার এই আগুনের ঘটনা ঘটে। তবে আগুন কীভাবে লেগেছে, বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’




















