প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
রাজনৈতিক নৈরাজ্য প্রতিরোধে চুনারুঘাটে যুবদলের কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জসহ সারা দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার ও প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম।
এ সময় বক্তারা আওয়ামী লীগের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় চুনারুঘাট উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com