রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মতিনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাশিমালা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মতিন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং কাশিমালা গ্রামের মৃত অশোক মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ইউনিয়নে ক্ষমতার দাপটে বিভিন্ন অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার মামলায় আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।