রাজশাহীর বাঘা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ডসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার রোজিনা খাতুন (৪৫) একই এলাকার রুবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, বাঘা এলাকায় জেলা ডিবি পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের রোজিনা খাতুনের বাড়িতে উপস্থিত হয় ডিবি সদস্যরা। এ সময় তার বসতবাড়ি তল্লাশিকালে অভিযুক্ত রোজিনার শয়নকক্ষে খাটের নিচ থেকে ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৩টি খালি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। এসময় অভিযুক্ত রোজিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তবে অপর অভিযুক্ত রুবেল হোসেন (৪৮) কৌশলে পালিয়ে যায়।
রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় ১টি এবং পলাতক রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদী জেলায় ১টি এবং কুষ্টিয়ায় ১টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।