রাজশাহীর বাঘা থানার পুলিশ হ্যাকিং ও প্রতারণার মামলায় ৫ জন, জিআর ১ জন, সিআর ১ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৮ জন আসামীকে আটক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন: হ্যাকিং-প্রতারনার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী: আনারুল ইসলাম (৩৮), মিজানুর রহমান পলাশ (২৮), মিনারুল ইসলাম (২২), পিয়াস ইসলাম (২০), আলামিন ওরফে আল আমিন ।
জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী: লালণ ওরফে আনারুল ইসলাম (৩৪), সিআর ওয়ারেন্টভূক্ত আসামী: রাজিব গাজী (২৪) ।
নিয়মিত মামলার আসামী: বিদ্যুৎ প্রামানিক ওরফে গাদি (৪৫) ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।