প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
রাজারহাটে প্রতিদিন ২লাখ মানুষের চলাচলের দুর্ভোগ নিরসনে বেইলি ব্রীজ উদ্বোধন

এম.আমিরুল ইসলাম জীবন: যশোর সদর উপজেলার রাজারহাটে জনদুর্ভোগ নিরসনে বেইলি ব্রীজের উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন ২ লাখ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে যশোর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১২ টায় ব্রীজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ আছিফ রেজা। আরো উপস্থিত ছিলেন ঠিকাদার বেলায়েত হোসেন, কচুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউ পি সদস্য লিয়াকত আলী, বিএনপি নেতা আবু বক্কর প্রমূখ ।
সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আপাতত অস্থায়ী সমাধানের জন্য এই বেইলি সেতু নির্মাণ করা হয়েছে। এটি আপাতত ২ থেকে ৩ বছর চলবে। পরে তিনি এর একটি স্থায়ী সমাধান বের করবেন।
তিনি আরো বলেন, নদী বাঁচাও আন্দোলনের যে সমস্ত নেতারা আছে তারা তো এই অঞ্চলের লোক। মূল সেতু নির্মাণের যে প্রতিবন্ধকতা আটকে আছে তারা যদি মামলাটি তুলে নেয় তাহলে দ্রুত সমস্যা সমাধান হবে এই অঞ্চলের মানুষের জন্য।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com