
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিন দিনব্যাপী (২৬–২৮ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত। আলোচনা সভায় বক্তারা নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকার কথা তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, আনারকলি বেগম, আবুল হোসেন এবং খামারি আলমগীর হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজুমান লায়লা, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানসহ স্থানীয় খামারি ও উদ্যোক্তারা।
তিন দিনব্যাপী কর্মসূচিতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীর মাধ্যমে আধুনিক পশুপালন, খামার ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাত খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থানে ভূমিকা রাখছে এবং এ খাতের উন্নয়নে নিরাপদ আমিষ উৎপাদন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করাই এ আয়োজনের লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।