
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বপ্ন রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বপ্ন রায়ের সঙ্গে তার স্ত্রীর কথাকাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের একটি বিষয় সামনে এসেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
স্বপ্ন রায়ের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।