প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১:২৩:০৮ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জে তালিকায় নাম দেওয়াকে কেন্দ্র করে যুবদলের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আজাহার কাঞ্চন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দলীয় উঠান বৈঠকের সময় নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়ায়। এ সময় আজাহার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















