
‘রাইজ অ্যাবাভ অল’ অনুষ্ঠানে দুইজন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে সম্মাননা জানিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। অপো রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা ও কনটেন্ট তৈরির গল্প তুলে ধরতে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষার্থী ইউসুফ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ শিক্ষার্থী সুজানা রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন অপো বাংলাদেশের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড মো. নাজিমুদ্দৌলা নিলয়।
ইউসুফ জানান, রেনো১৫ এফ ফাইভজির অরোরা ব্লু রঙের নকশা ও আলোর প্রভাবে তৈরি ভিজ্যুয়াল ইফেক্ট তাঁর ভালো লেগেছে। এটি তাঁর ব্যক্তিগত পছন্দ ও কাজের ধরনকে তুলে ধরে বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে সুজানা জানান, ছবি তোলা ও কনটেন্ট তৈরির ক্ষেত্রে ক্যামেরা ও ব্যাটারি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য অনুযায়ী, এক চার্জে ফোনটি প্রায় দুই দিন চলেছে এবং টানা প্রায় তিন ঘণ্টা ব্যবহারে ব্যাটারি ৯৫ শতাংশ থেকে ৮৬ শতাংশে নেমে আসে। এ ছাড়া রেনো১৫ এফ ফাইভজির পপআউট ফিচারের মাধ্যমে কয়েকটি ক্লিকে ছবি সম্পাদনা করা যায় বলে জানান তিনি।
অনুষ্ঠানে ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনা ছিল। এ ছাড়া অনুষ্ঠানে অপোর একটি ব্র্যান্ড এক্সপেরিয়েন্স স্টল স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীরা অপোর বিভিন্ন ডিভাইস ও অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স সম্পর্কে জানার সুযোগ পান। অপোর পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স দিয়ে ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।