মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এ অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দানকারী অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।
রোববার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিবৃতিতে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। এর মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে।
প্রেস বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যেই সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেই চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিলেন। বর্তমানে নতুন আগমনকারীসহ বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে, যা সংকটকে আরও জটিল করে তুলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।