লিটন দাস, পারভেজ হোসেন ইমনের দারুণ ব্যাটিং ও মোহাম্মদ সাইফউদ্দিনের শেষের ঝড়ে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ১-১ ব্যবধানে সমতায়ও ফিরেছে টাইগাররা।
আজ শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠে ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন লিটন দাস। তিনি ৩৭ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫৭ রান করে মার্ক অ্যাডায়ারের বলে আউট হন। এর আগে ওপেনার পারভেজ হোসেন ইমন ২৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করেন। সাইফ হাসান করে ১৭ বলে ২২ রান। তবে শেষ দিকে চাপে পড়লে মোহাম্মদ সাইফউদ্দিনের ৭ বলে ২টি চার ও একটি ছক্কার অপরাজিত ইনিংস জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আইরিশ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন অ্যাডায়ার ও গ্যারেথ ডেলানি।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের সম্মিলিত ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৩২ বলে ৪টি চারে ৪১ রান করেন লোরকান টাকার। ওপেনার টিম টেক্টর ২৫ বলে ৩৮ রান করেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। আরেক ওপেনার ও অধিনায়ক পল স্টারলিং ১৪ বলে ২৯ রান করেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে মেহেদী হাসান ৪ ওভারে ২৫ রানে ৩টি উইকেট পান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।