
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজহারুল ইসলাম এবং সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্য স. ম. সাদনান রহমান সিয়াম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার গোলাম রসুল। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এর কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। ১৯৯৪-৯৫ সালের পর থেকে নতুন ভবনের কোনো বরাদ্দ না পাওয়ায় একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান তারা।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের সাফল্য কামনা এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মোসলেম উদ্দিন সরদার ও প্রয়াত সভাপতি স. ম. তাজমিনুর রহমান টুটুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।