জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের বিরামপুরে ছাত্র–জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক সামিউল ইসলাম, সাংবাদিক ফাহিম সরকার, মইনুল ইসলাম শামীম, জিন্নু রাইন, জহুরুল ইসলাম, শিক্ষার্থী রাহিল আল দ্বীন, মারুফ মোরশেদ প্রমুখ।
বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায় ও দমননীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ডে দেশবাসী মর্মাহত। তারা অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।