প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
শার্শায় ৩০ মামলার আসামর আইনাল গ্রেফতার

যশোরের শার্শা উপজেলায় ৩০টি মামলার পলাতক আসামি আইনালকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামীকর্নেল এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আইনালকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
আসামীকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ পুলিশের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে।
এম.আমিরুল ইসলাম জীবন /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com