যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহীনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শার্শা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। দোয়া পরিচালনা করেন শার্শা উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, বেনাপোল আমাদের প্রেসক্লাবের সভাপতি জি এম আশরাফ হোসেন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিরন আহম্মেদ, সাহিত্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
দোয়া মাহফিলে আহমেদ আলী শাহীনের দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকেরা তাঁর সুস্থতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।