
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর ২১তম কার্যনির্বাহী পরিষদের (২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নোমান ফয়সাল, দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নুর আলম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
নির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে। বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম এর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:সহ-সভাপতি: সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন) ,যুগ্ম সম্পাদক: সাগর হোসেন শুভ্র (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ: সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ২৪), দপ্তর সম্পাদক: মো. মোফাজ্জল হক (বাংলাদেশ প্রতিদিন), কার্যকরী সদস্যরা: মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ), নাদির আহমেদ (দৈনিক জনকণ্ঠ) ।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ, ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।
ফলাফল ঘোষণার পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতারা শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।