প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
শেরপুরে বিশিষ্ট জনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকালে উপজেলার হামছায়াপুর এলাকায় জামায়াত কার্যালয়ে বিশিষ্ট জনদের সম্মানে এই আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর ও বগুড়া -৫ (শেরপুর -ধুনট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল হক।
এছাড়াও আরো বক্তব্য রাখেন শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন, ইসলামিক বক্তা দারুল আমীন আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন, শেরপুর শাহী মসজিদের খতিব আবদুল আওয়াল, বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবির সভাপতি জোবায়ের আহমেদ, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নাজমুল হক ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান,শফিকুল ইসলাম, শাহীন আলম আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, অফিস সেক্রেটারী অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান,যুব বিভাগের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, প্রচার সেক্রেটারি সাংবাদিক মোঃ ইফতেখার আলম, শফিকুর রহমান, সাইফুল ইসলাম সাখাওয়াত প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শেরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সেবক, ইসলামীক স্কলার, আইনজীবী, প্রশাসনের ব্যক্তিবর্গ সহ প্রায় তিন শতাধিক জনশক্তি নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com