বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে মনজুরুল আলম যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি বিদায়ী ইউএনও মো. আশিক খানের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। ৩৫ তম বিসিএস কর্মকর্তা মনজুরুল আলম ২০২৩ সালের ১ অক্টোবর আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।