বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা দবিবুর রহমান শেরপুর পৌরসভা এলাকায় গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড ও শেরপুর হাট এলাকায় শহর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তিনি উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রতিশ্রুতির কথা ভোটারদের কাছে তুলে ধরেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর জামায়াতের আমীর আব্দুল খালেক সরকার, সেক্রেটারি হেদায়েতুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আবু তালহা, সেক্রেটারি মনিরুজ্জামানসহ যুব ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।