
মাগুরার শ্রীপুর উপজেলায় গণভোট বিষয়ে ইতোমধ্যে গৃহীত প্রচার-প্রচারণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, নাকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুন, ছাত্র প্রতিনিধি মো. এনামুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সকল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ও সকল সংরক্ষিত নারী ইউপি সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ বলেন, গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল ইউনিয়ন ও সরকারি দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি প্রত্যেক দপ্তরের জন্য পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ ও তা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী নির্ধারিত সময়সীমার মধ্যে প্রচারণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা গণভোটের প্রচারণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।