
শ্রীপুর (গাজীপুর) তেলিহাটি ইউনিয়নের আনসার টেপির বাড়ি অটো ম্যান মাঠে ২১শে নভেম্বর বিকাল চারটায় তাহসিন ফুটবল বনাম মোবারক একাদশের মধ্যে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। উদ্বোধক হিসেবে ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মোসলেহ উদ্দিন মীরধা। খেলার সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব নুরুল আমিন আকন্দ।
বরেণ্য অতিথি ছিলেন জনাব মোঃ শাজাহান মোল্লা, ১ নং যুগ্ন আহ্বায়ক তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ বন্দুকশী, সদস্য সচিব তেলিহাটি ইউনিয়ন বিএনপি। এছাড়া আহ্বায়ক সদস্য জনাব জহিরুল ইসলাম লিটন এবং স্থানীয় নেতৃবৃন্দসহ শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা সঞ্চালনা করেন তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ তানভীর আহমেদ।
নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলার ফলাফল ট্রাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে জয়লাভ করে তাসিন ফুটবল কিংস দল।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।