
মাগুরার শ্রীপুর উপজেলায় মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এস এম সোহাগ, সব্দালপুর ইউনিয়ন টিম লিডার লিপটন মিয়া, নাকোল ইউনিয়ন টিম লিডার মির্জা তানভীর আঞ্জুম হিমেল, সদস্য আবুল কালাম আজাদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।