মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ১:৫০:৪৯ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম, যশোর অঞ্চলের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আজম উদ্দিন, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিদ সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিবুর রহমানসহ কৃষক-কৃষাণীরা।
আলোচনা সভায় বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষিকে বাণিজ্যিকীকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার প্রকল্পের ভূমিকার কথাও তুলে ধরা হয়।



















