
মাগুরার শ্রীপুর উপজেলায় জেসমিন বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত জেসমিন বেগম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রওশন মোল্যার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই বসবাস করতেন। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় শুক্রবার রাতেও তিনি একাই ছিলেন। সকালে ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে খাটের ওপর তাকে মৃত অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যদের দাবি, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় থাকা স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। এ কারণে তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।