সড়ক নিরাপত্তা নিশ্চিত, দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবা উন্নয়নের লক্ষ্যে সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের রিজিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসপি মোহাম্মদ রেজাউল করিম বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করছে। সাংবাদিকরা শুধু খবর প্রকাশ করেন না, জনসচেতনতা বৃদ্ধিতেও অগ্রণী ভূমিকা রাখেন। সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে সঠিক তথ্য প্রচার ও সচেতনতামূলক সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে ইতিবাচক পরিবর্তন আসবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা সড়কের বিভিন্ন সমস্যা, দুর্ঘটনাপ্রবণ এলাকা, অবৈধ যানবাহন চলাচল, রাস্তার পাশে বাজার ও অবৈধ পার্কিংয়ের বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এসপি।
সভায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য চা-আড্ডায় অংশ নেন এসপি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।