
অগ্রগতি সংস্থার আয়োজনে, ইউরোপিয়ন ইউনিয়ন-এর অর্থায়নে এবং মাইনোরিটি রাইটস গ্রুপ-এর সহযোগিতায় SIRRM শীর্ষক প্রকল্পের আওতায় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অগ্রগতি রিসোর্ট, সাতক্ষীরায় সমঝোতা স্মারক (MoU) প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও প্রাপ্যতা নিশ্চিতকরণকে সহজতর করা, সেবা প্রাপ্তির মান উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস, স্বাধীনতা ও সচেতনতা জোরদার করা। এ লক্ষ্য বাস্তবায়নে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা স্মারক প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের উপায় নিয়ে যৌথ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
কর্মশালায় অধিকারভিত্তিক বিভিন্ন সামাজিক সমস্যা, বৈষম্য, নারীর প্রতি সহিংসতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়সংগত প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয় এবং এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়গুলো চিহ্নিত করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর-এর সম্মানিত উপ-পরিচালক নাজমুন নাহার।
এছাড়া উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার, জেলা ওয়ান-স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল (মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময়), সাংবাদিক খন্দকার আনিছুর রহমান (ঢাকা প্রতিদিন ও দৈনিক যুগের বার্তা), নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সইদুল আলমসহ শ্যামনগর ও তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, ইমাম, পুরোহিত, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালাটি সার্বিকভাবে সঞ্চালনা করেন SIRRM প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এম. এ. শাহিন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।