সাতক্ষীরা জেলার সকল ফিলিং স্টেশনে বর্তমানে মজুদ থাকা জ্বালানি তেল আগের দামে বিক্রি করতে হবে বলে নিদের্শনা দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আখতার । তবে নতুন দামে জ্বালানি বিক্রি করা যাবে শুধুমাত্র ডিপো থেকে নতুন সরবরাহ আসার পর। এই নির্দেশ অমান্য করলে তার ব্যাবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি ।
গতকাল শনিবার ( ১৮ এপ্রিল ) রাত থেকে প্রতিটা পাম্পে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যলয় সুত্রে জানা গেছে । পাশাপাশি সরকার ঘোষিত নতুন জ্বালানি মূল্য কার্যকর হলেও আজ রোববার সকালে এই মূল্য শুধুমাত্র নতুন সরবরাহকৃত তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদন অনুযায়ী, জেলার ২৮টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুদ রয়েছে।তবে বিষয়টি জানতে চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতারের একাধিক বার মুঠো ফোনে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি । রোববার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস ।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলার সকল ফিলিং স্টেশনগুলোতে মজুদ থাকা সব জ্বালানি তেলে পুরোনো মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসনের একাধিক মনিটারিং টিম মাঠে কাজ করছে । এ নির্দেশনা অমান্য করায় সাতক্ষীরা শহরের লষ্কর ফিলিং স্টেশানকে ১০ হাজার টাকা ও এবি খান ফিলিং স্টেশানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । নতুন চালান পাওয়ার পরই কেবল নতুন দামে বিক্রি শুরু করতে হবে বলে জানান তিনি।
উল্লেখ্য: - সরকার সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।