সারাদেশ

সাতক্ষীরা জেলা স্কাউট ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ২২ ডিসেম্বর ২০২৫ , ৩:০০:০১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ স্কাউটসের আওতাধীন সাতক্ষীরা জেলা স্কাউট ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আফরোজা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস এবং জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক সম্পাদক প্রফেসর মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি এম. ঈদুজ্জামান, উপ-পরিচালক লতিফ উদ্দিন আহামেদ, সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা রোভার স্কাউটসের প্রাক্তন কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক, কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সাবেক সম্পাদক এস. এম. আসাদুজ্জামান, জেলা স্কাউটস কমিশনার আব্দুল মাজেদ, সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার নাজমুল হক, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র রোভার প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রওনিক ই আহমেদ প্রাপ্তিসহ স্কাউটসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা স্কাউট ভবনের এই সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন হলে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content