নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট): ২৮ মার্চ ২০২৬ , ২:০০:২৫ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে ঘুরতে এসে সংবর্ধনা পেয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান।
শুক্রবার (২৭ মার্চ) ঈদের ছুটিতে পরিবারসহ সাদাপাথর ভ্রমণে আসেন তিনি। পরে সাদাপাথর রিসোর্টে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সহ-সভাপতি হাজী আবুল বশর এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
এছাড়াও বিএনপি নেতা ফখরুল ইসলাম মেম্বার, আজির উদ্দিন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, ইফতেখার মাহমুদ পাভেল, সোনা মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমীন সারোয়ারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















