সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি। মঙ্গলবার সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি সেখানে যান।
তারা সাদাপাথর পর্যটনকেন্দ্র, রেলওয়ে বাংকার ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এসময় স্থানীয় লোকজন ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে পাথর লুটের ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন।
সাদাপাথর লুট তদন্তে গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটি গঠন করে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে আরও দুই সচিবের নেতৃত্বে আরেকটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছিল।
জেলা প্রশাসনের সূত্র জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৫ লাখ ঘনফুট লুণ্ঠিত পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় ছয় লাখ ঘনফুট পাথর সাদাপাথর ও ধলাই নদীর বিভিন্ন স্থানে পুনঃস্থাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।