বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মান্দায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।
মান্দা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পলাশ কুমারের সঞ্চালনায় এবং আহ্বায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী ডা. একরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও মাইনুর ইসলাম; মোমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এজাজ আহম্মেদ পায়েল এবং সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম বাধন।
এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন সাজু ও তালহা যুবায়ের; উপজেলা মহিলাদলের নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, উপজেলা মহিলাদলের সভাপতি নার্গিস আরা এবং সাধারণ সম্পাদক মমতা হেনা ফেন্সি।
দোয়া মাহফিলে মান্দা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।