গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রোববার দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তার মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন।
নিহত মো. আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মেয়রের ছোট ভাই মো. হাফিজুর রহমান বলেন, ‘ঢাকার শিপ ইন্টারন্যাশনার হাসপাতালে আমার বড় ভাই মেয়র মো. আনিছুর রহমান চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরে আমার বোন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’
উল্লেখ্য,মো. আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার একাধারে চারবারের নির্বাচিত মেয়র ছিলেন। এছাড়া তিনি শ্রীপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।
আনিছুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহম্মদ ইকবাল জোসেন সবুজ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।