জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন মোবাইল ফোনে হুমকি ও গালাগালির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে সামান্তা শারমিন উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) পরিচয় দিয়ে সবুজ খান নামে একজন দুপুর ১২টা ২৭ মিনিটে তাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। কিন্তু ছাত্রলীগে এই ব্যক্তির পদবি কী, তা তিনি বলতে রাজি হননি।
শেষে তিনি বলেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঠিকানা এই বাংলায় হবে না।’
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে গণমাধ্যমকে জানান সামান্তা শারমিন।
সামান্তা শারমিন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তরুণেরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ দলটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।