দিল্লির জন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে আটক হয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি। পুলিশের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানোর পর তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।
হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিক্ষোভের কর্মসূচিকে সামনে রেখে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসভবনে পৌঁছায় পুলিশের একাধিক দল।
এর আগে গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, বিক্ষোভে যোগ দিতে দিল্লি না যাওয়ার জন্য ধ্রুব রাঠিকে অনুরোধ করছিলেন পুলিশ সদস্যরা। তবে পুলিশের নির্দেশনা না মানায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।