সারাদেশ

সিলেটে দুই গণমাধ্যম ব্যক্তিত্বের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  সিলেট প্রতিনিধি: ১৬ মে ২০২৬ , ৮:২৮:৪৮ প্রিন্ট সংস্করণ

সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আখতারুজ্জামান এবং সাপ্তাহিক সিলেটের তথ্য–এর প্রকাশক আতাউর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল ৪টায় বিএম সিলেট মিডিয়া গ্রুপের আয়োজনে এবং মিডিয়া গাইডের সহযোগিতায় সিলেটের তালতলা এলাকার গুলশান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমনের সভাপতিত্বে এবং ঢাকা দক্ষিণ সরকারি কলেজের লাইব্রেরিয়ান ও সাংবাদিক খায়রুল ইসলাম শোয়েবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেজওয়ানুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ সিহাব, কবি ও সাহিত্যিক মতিউর রহমান খান, সিলেট প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান এবং দৈনিক ইউনানী কণ্ঠ পত্রিকার সম্পাদক আক্তার হোসেন।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম দুই গণমাধ্যম ব্যক্তিত্বের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতায় তাদের অবদানের কথা তুলে ধরেন।

পরে মাওলানা হাবিব আহমদের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম মো. আখতারুজ্জামান ও আতাউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

আরও খবর

Sponsered content