সিলেটে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলেনিয়াম ইকো ব্লকসের পণ্যের গুণগত মান ও ব্যবহারিক উপযোগিতা তুলে ধরার পরিচিতি সভা। রবিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেট অঞ্চলের মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রকৌশলী, ঠিকাদার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমদ, সিলেট এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহমুদুল হোসেন তোফা এবং সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা মিলেনিয়াম ইকো ব্লকস কর্তৃক উৎপাদিত বিভিন্ন পণ্য সরেজমিনে পরিদর্শন করেন এবং নির্মাণে ব্যবহৃত পরিবেশবান্ধব উপকরণের গুণগত মান ও ফিনিশিং দেখে সন্তোষ প্রকাশ করেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এসব ব্লক টেকসই ও পরিবেশসম্মত উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
সভায় মিলেনিয়াম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম স্বপন বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র সিলেটে নয়—এই পরিবেশবান্ধব, টেকসই নির্মাণসামগ্রীকে সারা দেশে ছড়িয়ে দেওয়া। আমরা গুণগত মানে কোনো আপস করব না।”
অতিথিরা ভবিষ্যতেও ফ্যাক্টরির উৎপাদিত পণ্যের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি বিভিন্ন প্রকল্পে এই ধরনের পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।