
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়ির টিনের চালে পেট্রলবোমা ছুড়ে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে এম এ মালেক ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।