জাতীয় দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) দৈনিক মতপ্রকাশের সিলেটের নিজস্ব প্রতিবেদক নাহিম মিয়ার পরিচালনায় এবং সাংবাদিক আশরাফুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাওলানা জিয়াউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, দৈনিক ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আল মারুফ এবং দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরাম সিলেটের হোসাইন আহমদ, রাতুল, মোরাদ, প্রণয়সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক মতপ্রকাশ পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও জনস্বার্থের পক্ষে থেকে সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।