
সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী নারী ভোটারদের ভোটকেন্দ্রের ভেতরে বোরকা খুলে ভোট দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন।
আরিফুল হক চৌধুরী বলেন, নারী ভোটাররা বোরকা পরে কেন্দ্রে আসতে পারেন; তবে ভেতরে যেন পরিচয় নিশ্চিত করে বোরকা খুলে ভোট প্রদান করেন। তার দাবি, জাল ভোট প্রতিরোধে এ ব্যবস্থা প্রয়োজন। ভোটের মাঠে এমন অভিযোগ শোনা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সিলেট-৪ আসনের কিছু এলাকা সীমান্তবর্তী ও দুর্গম হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, পুলিশের ভুয়া পোশাক তৈরির কথাও শোনা যাচ্ছে। কিছু কেন্দ্রে যাতায়াত ব্যবস্থা দুর্বল হওয়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।