
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই আব্দুল আমিন ও আব্দুস শুক্কুর এবং এক সাবেক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্যজন হলেন সাবেক পৌর কাউন্সিলর হোসেন আহমেদ বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন—এমন অভিযোগের ভিত্তিতে রাত থেকেই হোটেলটি ঘিরে রাখেন যুবদলের নেতাকর্মীরা। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হোটেল গ্র্যান্ড প্যালেসে গিয়ে চারজনকে আটক করে নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সীমান্ত পথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা ওই হোটেলে অবস্থান করছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।