
সুন্দরবনের কালাবগী স্টেশনের অধীন কালাবগী খালের মোহনা এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, অবৈধ ভেসাল জাল এবং ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল আলমের নির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আব্দুস ছালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হেলাল উদ্দিন ও আয়ুব আলী।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই জেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।