বগুড়ার নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে বাড়ির দোতলায় উঠে হাতে দা ও কুড়াল নিয়ে বসেছিলেনস্বামী তায়েজ উদ্দিন। প্রায় দুই ঘণ্টা ধরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোরশেদা বেগম (৪৫) একই গ্রামের তায়েজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তায়েজ উদ্দিন পেশায় কৃষি কাজ করেন। দুপুরে স্ত্রী মোরশেদা বেগম গোসল করে বাথরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তায়েজ উদ্দিন কুড়াল দিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করে। পরে তিনি ওই কুড়াল নিয়ে মাটির বাড়ির দোতলায় উঠে বসে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তায়েজ উদ্দিন একহাতে কুড়াল অন্য হাতে দা নিয়ে বসে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তায়েজ উদ্দিনকে পুলিশ আটক করে।
বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফইম উদ্দিন বলেন, ‘তায়েজ উদ্দিনকে থানায় আনার পর তিনি কথা বলছেন না। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাচ্ছে না।’
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।